তারাকান্দায় পূজামন্ডপ পরিদর্শনে – পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,
-
Reporter Name - Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- ১৯৪ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা, প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দার পূজামন্ডপ গুলো পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম । ২ অক্টোবর রবিবার প্রথমে তারাকান্দা মধ্য বাজারে কালিমন্দীর ও পরে শান্তিনগর পূজামন্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
পরিদর্শনকালে তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসকারীদের কোন স্থান নেই। যারা এ ধরনের অপচেস্টায় লিপ্ত রয়েছে, তাদের কোন ছাড় দেওয়া হবে না। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী , তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ভদ্র ,হিন্দু কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীজনবৃন্দ উপস্থিত ছিলেন।

















