Hi

ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমড়া জুয়েল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল স্থাপন মোঃ জুয়েল রানা

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:– পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের অনেক জায়গায় নিরাপদ পানির সংকট চলছিল। স্থানীয় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এল ডেমড়া জুয়েল ফাউন্ডেশন। তাদের উদ্যোগে সম্প্রতি এলাকাবাসীর জন্য একাধিক টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এতে করে বিশুদ্ধ পানির চাহিদা মিটেছে এবং পানিবাহিত রোগের ঝুঁকিও অনেকটা কমে এসেছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা চেয়ারময়ান জুয়েল রানা বলেন :-মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা নিয়োজিত থাকব।” স্থানীয় বাসিন্দারা জানান, আগে দূর থেকে পানি এনে দৈনন্দিন চাহিদা পূরণ করতে হতো, যা ছিল বেশ কষ্টসাধ্য। এখন ঘরের কাছেই টিউবওয়েলের মাধ্যমে তারা সহজেই পানি পাচ্ছেন। ডেমড়া জুয়েল ফাউন্ডেশন ইতিপূর্বে অসহায়দের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তা ও সামাজিক সচেতনতা কর্মসূচির আয়োজন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নতুন টিউবওয়েল স্থাপনের উদ্যোগ এলাকাবাসীর জীবনে স্বস্তি ও আনন্দ নিয়ে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ডেমড়া জুয়েল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল স্থাপন মোঃ জুয়েল রানা

Update Time : ১০:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫