খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মদিন পালন
-
Reporter Name - Update Time : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- ১৫১ Time View

মনির উদ্দিন মুন্না, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে বিশেষ দোয়া মাহফিল, প্রার্থনা, কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেক কাটেন।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,কংজরী চৌধুরী, অধ্যক সমীর দত্ত চাকমা,মনির খান,জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা,জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরহোসেন,
মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা,
সদস্য এড.নুরুলা হিরো, শামীম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক রুপনা চাকমা কণি, সহ সভাপতি নিগার সুলতানা,
সাংগঠনিক সম্পাদক অন্ততরা খিসা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুইচিং থুই মারমা, জেলযুব মহিলা আওয়ামীলীগ সাবেক সাধারণ ফারজানা আজম, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এছাড়াও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলাদা আলাদা ভাবে ফুল দিয়ে শ্রদ জানান, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার নাইমুল হক পিপিএম,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ সদস্যরা।

















