Hi

ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৪,৬০০ পৌরবাসীকে ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • ১৯৪ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি::

শেখ হাসিনার মুলনীতি,গ্রাম শহরে উন্নতি” স্লোগানে খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ ভিজিএফের (৪ হাজার ৬শ পরিবারের মধ্যে ৪৬ মে.টন খাদ্য শস্য চাউল) ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন ২০২৩) সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সাধারন মানুষের জন কল্যাণে নানা ধরনের কর্মসুচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সবাই যেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে সে লক্ষে এ ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান। বর্তমান সরকার গ্রামকে শহরে উন্নত করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান,জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,সদস্য শামীম চৌধুরী,আফতাব উদ্দিন চৌধুরী।

এছাড়াও পৌর কাউন্সিলর শাহ আলম, আবদুল মজিদ,পরিমল দেবনাথ,মানিক পাটোয়ারী,রেজাউল করিম,অতীশ চাকমা,বাচ্চু মনি চাকমা,মংনু মারমা,রিটন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খাগড়াছড়িতে ৪,৬০০ পৌরবাসীকে ঈদ উপহার বিতরণ

Update Time : ০৬:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩