কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে তরুণের আত্মহত্যা
-
Reporter Name - Update Time : ০২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- ১৯২ Time View

আতিক -কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার ইয়াসিন(১৮) নামে এক তরুণ ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে। ইয়াসিন উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।চিথোলিয়া তার নানার বাড়ি এবং তার বাবা মোঃ রফিকুল ইসলাম ঘরজামাই হিসেবে উক্ত গ্রামের স্থায়ী ভাবে বসবাস করতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন তার বাবা মার একমাত্র সন্তান। তিনি কোন কাজকর্ম করতেন না। সে কারণে তার বাবা তাকে বুধবার বকাঝঁকা করেছিল।পরে বাবার সাথে অভিমান করে রাতে বাড়ির কাছের আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ইয়াসিনকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল কবির খান ফাঁসিতে ঝুলে ইয়াসিনের আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক তানভির মেহেদি ইয়াসিনের ফাঁসিতে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন -খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ইয়াসিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
















