ইউপিতে গোলাম মোস্তফার গণসংযোগ
-
Reporter Name - Update Time : ০৫:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- ২৪০ Time View

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে আমনে রেখে ময়মনসিংহ -১১ ভালুকা আসনে গণসংযোগে ব্যস্থ সময় পার করছেন সাবেক ছাত্র নেতা ও যুব নেতা উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সাধানর সম্পাধক আলহাজ্ব গোলাম মোস্তফা। গত সোমবার তিনি উপজেলার, ভরাডোবা ও ধীতপুর ইউপিতে দিনভর গণসংযোগ করেছেন।
এ সময় গোলাম মোস্তফা সঙ্গে স্থানীয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উৎসুক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তিনি সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের জনগনের জীবনের প্রাত্যহিক সমস্যার খোঁজ-খবর নেন। পরে গণসংযোগের অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন স্থানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পথসভা ও গণসংযোগ চলাকালে তিনি এলাকাবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রী নির্দেশে এলাকায় কাজ করে যাচ্ছি। আমি সেই বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনাদের দোয়া প্রার্থী। ভালুকাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে এবং আ”লীগ সরকারের উন্নয়ন মূলক কাজ জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ও আমাকে চূড়ান্ত মনোনয়ন পেতে এবং নির্বাচনে বিজয়ী করতে সহযোগিতা করুন। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা এবং সবার ঐকমত্য ছাড়া এ বৈতরণী পার করা কঠিন হবে।



























