Hi

ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ Time View

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় ‘মাস্টার ক্যাফেতে’ এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

​হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।

​সভায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন মোকাবিলা করে যুবদল সবসময় রাজপথে ছিল। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আগামী ২৭ অক্টোবরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফল করতে হবে।”
​সভাপতির বক্তব্যে সহ-সভাপতি মজিবুর রহমান মণ্ডল প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির তরুণ সমাজকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে এই আয়োজনকে ঐতিহাসিক রূপ দেওয়ার কথা বলেন।

​এ সময় অন্যান্যের মধ্যে হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সফল করার লক্ষ্যে উপস্থিত সকলের সাথে মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Update Time : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬