Hi

ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থানীয় সরকার দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৯ Time View

খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে  একটি বণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টম্বর বেলা ১১ টায় নগরভবন থেকে একটি র‌্যালি শুরু হয়ে কাচারি মোড় প্রদক্ষিণ করে। শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত আলোচনাসভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
এ সময় তিনি বলেন, জনগণকে অধিকতর সেবা প্রদানে মাননীয় মেয়রের নেতৃত্বে কাউন্সিলর-কর্মকর্তা কর্মচারিসহ সবাইকে নিয়ে টিম ওয়ার্ককে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান। জনপ্রতিনিধিগণ এখানে জনগণের উন্নয়নের ম্যান্ডেট নিয়ে আসেন। সিটি কর্পোরেশনের কার্যক্রমে তাই জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে বিভিন্ন কমিটির মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ৫ম স্থান অধিকার করেছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে আরও তদারকি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সহযোগিতা ছাড়া সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। মাননীয় মেয়র এর নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন জনগণের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সাথে থেকে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে।

এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ , জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,   আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি বৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থানীয় সরকার দিবস পালিত

Update Time : ০৭:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩