ভালুকায় সেলাই মেশিন বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০১:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- ২১৯ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির উদ্যোগে ভালুকা বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ ও সাতেঙ্গা জামিউল উলূম মাদ্রাসায় ওই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, সাধারন সম্পাদক শ্রী ব্রজেন দাস, সাতেঙ্গা জামিউল উলূম মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ নোমানোজ্জামান, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ. ফ.ম আফজাল হাসান, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ সাকিল, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি হাসান আলী জনি, সাধারন সম্পাদক হাসান আহাম্মেদ শাকিল প্রমুখ।




















