শিরোনামঃ
ভালুকায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
-
জিএম - Update Time : ০৮:৫০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- ২১৪ Time View

জিএম, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সিডষ্টোর বাজারস্থ হযরতুল উলুম হাফিজিয়া মাদরাসা মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মাওলানা মুফতি ইয়াহ্ইয়া সুতার পুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: কামরুজ্জামান পিন্টু সহ শত শত মুসুল্লিম জনতা আল্লাহ তায়ালার সাহায্য কামনা করে কান্নাকাটি করেন।
Tag :
ইসতিসকার নামাজ
জনপ্রিয়
























