Hi

ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১ Time View

আলা উদ্দিন কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন অরণ্য থেকে তিন যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। নিহতরা হলেন— একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে স্থানীয় শ্রমিকেরা তিনটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি পুলিশকে জানায়।
নিহত রবির বাবা রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬