Hi

ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহনেওয়াজ মল্লিক সেলিম

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে ডিপ্লোমা কৃষিবিদ শাহনেওয়াজ মল্লিক সেলিমের নাম। বর্তমানে তিনি ভালুকা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং বিরুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মাঠ পর্যায়ে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান দৃঢ় করেছেন বলে দাবি সমর্থকদের।

বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-এর অনুসারী হিসেবে দলীয় কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন অনেকে। নেতাকর্মীদের মতে, কঠিন সময়েও সংগঠনের পাশে থেকে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখায় তিনি তৃণমূলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন।

স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, “দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য কাজ করছেন সেলিম। সাধারণ সম্পাদক পদে তিনি একজন যোগ্য প্রার্থী।”

তবে পদটি নিয়ে দলের ভেতরে আরও কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শাহনেওয়াজ মল্লিক সেলিম বলেন, “আমি দীর্ঘদিন ধরে কৃষকদলের একজন কর্মী হিসেবে তৃণমূলের সঙ্গে থেকেই রাজনীতি করে আসছি। দল ও দেশের স্বার্থে সবসময় রাজপথে সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

সাধারণ সম্পাদক পদ নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো লোভ-লালসা রাখি না। দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয়, তাহলে আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। আর যদি দায়িত্ব না-ও পাই, তবুও দলের একজন কর্মী হিসেবে আগের মতোই কাজ করে যাব।

আমি বিশ্বাস করি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভালুকা উপজেলা কৃষকদল আরও শক্তিশালী হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহনেওয়াজ মল্লিক সেলিম

ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহনেওয়াজ মল্লিক সেলিম

Update Time : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬