Hi

ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শিপন মিয়ার শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শিপন মিয়া।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী ভাই-বোনেরা নিজের জীবন বাজি রেখে পরিবার এবং দেশের উন্নয়নের চাকা সচল রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই ত্যাগ ও অবদান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আজকের এই দিনে আমি সকল শ্রমিকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
​ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রম সময় নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই অধিকার অর্জিত হয়েছে। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিস সম্মেলনে ১লা মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
​ইসলামে শ্রমিকের মর্যাদার গুরুত্বারোপ করে মোহাম্মদ শিপন মিয়া আরও বলেন, “ইসলাম শ্রমিককে সর্বোচ্চ সম্মান দিয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নির্দেশ দিয়েছেন— ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও।’ (ইবনে মাজাহ)।”
​পরিশেষে, তিনি মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শিপন মিয়ার শুভেচ্ছা

ভালুকায় মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শিপন মিয়ার শুভেচ্ছা

Update Time : ০৯:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬