জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এন,এস,আই) : কার্যক্রম, ক্ষমতা ও সীমাবদ্ধতার একটি আইনি বিশ্লেষণ
-
Reporter Name - Update Time : ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- ৪ Time View

লেখক:আশিক বিল্লাহ
শিক্ষার্থী, আইন ও মানবাধিকার বিভাগ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ।
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন,এস,আই) দেশের নিরাপত্তা ব্যবস্থার একটি মূল উপাদান হিসেবে কাজ করে। এটি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন একটি প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং এর কার্যাবলির মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত ,গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী সহায়তা প্রদান। তবে, এনএসআইয়ের কার্যাবলি ও ক্ষমতা আইনানুযায়ী সীমাবদ্ধ।
মূল কার্যাবলী: এনএসআইয়ের মূল কার্য হল গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সরকারকে অবহিত করা। সরকারের গোপনীয়তার স্বার্থে, এনএসআই বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক, ধর্মীয়, গুপ্তচরবৃত্তি, সন্ত্রাসবাদ এবং বৈদেশিক গোয়েন্দা ইত্যাদি।
বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ এই আইন এনএসআইকে নজরদারি, গোপন তথ্য সংগ্রহ, এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী এনএসআইয়ের আইনগত ক্ষমতা ও সীমা :
এনএসআইয়ের মূল কাজ হল জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ। এটি সন্ত্রাসবাদ, তদরুপ কার্যকলাপ, এবং অন্য দেশের নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে সহায়তা করে। তবে, এনএসআই কোনো গ্রেফতার বা আটক কার্যক্রম পরিচালনা করতে আইনিভাবে অনুমতি পায় না।
আইনি ভিত্তি:বিশেষ ক্ষমতা আইনের, ১৯৭৪,এর ৩ ধারাবলে এনএসআইকে জাতীয় নিরাপত্তা রক্ষায় নজরদারি পরিচালনার অনুমতি দেয়। এই ধারাতে এটি সরাসরি উল্লেখ নেই, তবে এটি ধারাবলে অধিকার বলা যেতে পারে।
তবে আইন অনুযায়ী, এনএসআই কাউকে গ্রেফতার বা আটক করতে পারে না।
আইনি বিশ্লেষণ:ফৌজদারি কার্যবিধির (CrPC) ধারা- ৫৪ ৫৫ পুলিশকে গ্রেফতার ও আটকের ক্ষমতা দেয়।
বিশেষত, এনএসআই কাউকে মামলা ও বিচারিক কার্যক্রম শুরু করতে পারে না, এবং সেই সঙ্গে গ্রেফতার বা আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনাও করতে পারে না।
যদিও এনএসআই একটি গোয়েন্দা সংস্থা, এটি আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা নয়। গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এনএসআই এবং ডিজিএফআই এমন কাজও করেছে যা গোয়েন্দা কার্যাবেলার বাইরে, বিশেষ করে গ্রেফতার ও আটক; এই কার্যাবলী আইনশৃংখলা রক্ষার অংশ।
বাংলাদেশের সংবিধান (অনুচ্ছেদ -৪৩) ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করে। কোনও সংস্থা নাগরিকদের গোপনীয়তা ভেঙে দিতে পারে এমন নজরদারি পরিচালনা করতে পারে না। ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এনএসআই, পুলিশ এবং ডিজিএফআই বিভিন্ন সরকারের সমালোচকদের মনিটরিং করেছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
আইনি দৃষ্টি: গোয়েন্দা সংস্থা বনাম আইনশৃংখলা সংস্থা
এনএসআই ও পুলিশের মতো আইনশৃংখলা সংস্থাগুলি আলাদা কার্যক্রম চালায়। এনএসআই শুধুমাত্র গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। আইনশৃংখলা সংস্থাগুলি গ্রেফতার, তদন্ত ও অভিযোগ দায়ের করে।
এনএসআই আইনিভাবে কাউকে আটক বা গ্রেফতার করতে না পারলেও, তথাতত্ত্ব সংগ্রহ ও বিশ্লেষণে সরকারের সহায়তা দিয়ে থাকে। এনএসআইর আইনি ক্ষেত্র আইনশৃংখলা রক্ষাকারী সংস্থার থেকে আলাদা, এবং এর দায়িত্ব নাগরিকদের অধিকার ও গোপনীয়তা রক্ষা করা।
এনএসআই তাদের কার্যক্রম পরিচালনা করার সময়, আইনশৃংখলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলির কাজের ক্ষেত্র স্পষ্টভাবে আলাদা থাকতে হবে, যাতে নাগরিকদের অধিকার ও গোপনীয়তা লঙ্ঘিত না হয়।
সুতরাং,একটি গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থার জন্য প্রয়োজন,গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সুস্পষ্ট দায়িত্ব বন্টন।গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুস্পষ্ট দায়িত্ব বণ্টন এবং আইনের শাসনের প্রতি কঠোর আনুগত্য।
এই ভারসাম্য রক্ষা করা সম্ভব হলে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হবে যেমন, সুরক্ষিত থাকবে নাগরিক স্বাধীনতা।


















