Hi

ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ Time View

মোঃ আকাশ আহমেদ,ভালুকাপ্রতিনিধিঃ- 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​বৃহস্পতিবার বিকেলে হবিরবাড়ী ইউনিয়নের সোনার  বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন।

​পরে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহা নূর আলম খান বাপ্পিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সব আন্দোলন-সংগ্রাম, দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” যুবসমাজকে সুসংগঠিত রেখে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

​তারা আরও বলেন, যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংগঠনের গৌরবময় ঐতিহ্য ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সম্পন্ন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬