ভালুকায় কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
-
Reporter Name - Update Time : ১২:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- ১২৯ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কৃষকলীগ ভালুকা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১০ মার্চ রোববার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম সিটি গার্ডেন- ২ রেস্টুরেন্টে উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান বিদ্যুৎ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি আবদুর রহিম মিন্টু, সহ-সভাপতি আরিফ উল্লাহ খান বাপ্পী, সদস্য হাজ্বী আবদুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলিমা তাসনিম মিলি, সাধারণ সম্পাদক শিউলি আক্তার পৌর কৃষকলীগের সভাপতি রেদুয়ানুল হক দুলাল মুন্সী, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, নাজমুল হাসান মন্ডল, প্রমূখ।



























