Hi

ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি কামনায় ফরিদপুর ডেমড়ায় নামাজ ও মুনাজাত অনুষ্ঠিত

  • শামীম আহমেদ
  • Update Time : ১০:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ১৯৪ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ– বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাবনার ফরিদপুর  উপজেলার ডেমড়া ফুটবল  খেলার  মাঠে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে ডেমড়া  ইউনিয়নবাসী । বৃহঃস্পতিবার  (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে ডেমড়া ফুটবল খেলার  মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।  জন্তিহার দাখিল মাদরাসার  আরবি সহকারি  মাওলানা মোঃ ইসমাইল হোসেন  এ বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার এ নামাজে তিন থেকে চার শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফস লউৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।’ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনাকারী মাওলানা ইসমাইল হোসেন  বলেন, কিন্তু বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য। এসময় রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাপিনুর রহমান ডেমরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা ডেমড়া কেটি দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তালেম হোসেন । সহ- সুপার মাওলানা আফজাল হোসেন মাওলানা দেলোয়ার হোসাইন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সহ আরো এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন উপস্হিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বৃষ্টি কামনায় ফরিদপুর ডেমড়ায় নামাজ ও মুনাজাত অনুষ্ঠিত

Update Time : ১০:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪