শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ-- বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ফুটবল খেলার মাঠে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে ডেমড়া ইউনিয়নবাসী । বৃহঃস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে ডেমড়া ফুটবল খেলার মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। জন্তিহার দাখিল মাদরাসার আরবি সহকারি মাওলানা মোঃ ইসমাইল হোসেন এ বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার এ নামাজে তিন থেকে চার শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফস লউৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।’ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনাকারী মাওলানা ইসমাইল হোসেন বলেন, কিন্তু বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য। এসময় রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাপিনুর রহমান ডেমরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা ডেমড়া কেটি দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তালেম হোসেন । সহ- সুপার মাওলানা আফজাল হোসেন মাওলানা দেলোয়ার হোসাইন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সহ আরো এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন উপস্হিত ছিলেন।