Hi

ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৪২ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে ময়মনসিংহ জিলা স্কুলের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি ও একদলীয় শাসনই ছিল ৫ আগস্ট স্বৈরাচার পতনের মূল কারণ — প্রেক্ষাপটকে ভিত্তি করে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। তরুণ বিতার্কিকরা তাদের যুক্তি, বিশ্লেষণ এবং মননশীল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী সংগ্রাম, গণতন্ত্র ও দেশের ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে সচেতন, চিন্তাশীল ও নৈতিকভাবে দৃঢ় করে গড়ে তুলতেই এমন আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০১:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫