খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত
-
Reporter Name - Update Time : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- ১৫২ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর২০২৩ বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন জায়গায় ঘুরে জেলাপরিষদ প্রাঙ্গণে শেষ হয়। জেলাপরিষদের মাঠে বিভিন্ন জাতি গোষ্ঠীর ডিসপ্লে প্রদর্শন করা হয়। খাগড়াছড়ি পর্যটন মোটেলের সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর শতশত নারী-পুরুষ, তরুন-তরুণী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। খাগড়াছড়ি জেলা পরিষদের হলরুমে আলোচনা হয় এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, এম এ জব্বার,শুভ মঙ্গল চাকমা, হিরুন জয় ত্রিপুরা, জেলাপরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দ দে,উপ দপ্তর সম্পাদক নুরুল আজম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা। মংসুইপ্রু চৌধুরী অপু বলেন- খাগড়াছড়ির সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে সমন্বিত ভাবে এগিয়ে নিতে হবে। খাগড়াছড়ি জেলা হবে পর্যটন নগরী এবং কমিউনিটি টুরিজমকে উৎসাহিত করতে হবে,খাগড়াছড়ি আলুটিলা রহস্যময় গুহা, বদলে যাওয়া আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ককে ঘিরে বিস্তৃত এলাকাজুড়ে কমিউনিটি টুরিজম ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।














