Hi

ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৭ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায় এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন। উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর দিকনির্দেশনায় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষে জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগান নিয়ে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়নের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

Update Time : ০১:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩