কেশবপুর থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- ১৯৮ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর থানা পুলিশের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: মফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, এনামুল হাসান নাঈম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের এস এম আনিছুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসীম উদ্দীন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ




















