Hi

ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সর্বজনীন পেনশন স্কীমের বুথ ও হেল্প ডেস্ক উদ্বোধন করেন

  • আতিক
  • Update Time : ০৪:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ১৮৬ Time View

আতিক- কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলায় সর্বজনীন পেনশন স্কীমের বুথ হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে । সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসে সামনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার এ বুথ হেল্প ডেস্ক উদ্বোধন করেন । উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন স্কীমকে সর্ব সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে উপজেলা চত্বরে বুথ হেল্প ডেস্ক উদ্বোধন করার পাশাপাশি পর্যায়ক্রমে আমরা সহকারী কমিশনার ভূমি অফিস, পৌরসভার ভবন এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের তহসিল অফিসে বুথ হেল্প ডেস্ক স্থাপন করবো । যাতে করে খুব সহজে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ গণসহ প্রমুখ ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

কেন্দুয়ায় সর্বজনীন পেনশন স্কীমের বুথ ও হেল্প ডেস্ক উদ্বোধন করেন

Update Time : ০৪:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪