Hi

ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নবাগত অফিসার ইনচার্জের যোগদান

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ১৫৪ Time View

আতিক – কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :-

নেত্রকোনার কেন্দুয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন নবাগত মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দুয়া থানা কার্যালয়ে
সৌজন্য সাক্ষাৎকালে জানা যায়, নবাগত মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের গ্রামের বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায় । শিক্ষা জীবন শেষ করে তিনি আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন ২০০১ সালে । ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ হয় তাঁর । এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন সংস্থায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন তিনি ।

তাছাড়া নেত্রকোণা জেলার দুর্গাপুর , ময়মনসিংহের নান্দাইল ও সর্বশেষ তারাকান্দা থানায় অফিসার ইনচার্জ হিসেবে সফলতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন দীর্ঘদিন ।

গত বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝে নেয়ার আগেও তিনি ইন্সপেক্টর তদন্ত হিসেবে ২০১৫ সালে দায়িত্ব পালন করেন কেন্দুয়া থানায় । একান্ত আলাপচারিতায় ৩০ জুলাই মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সংঘর্ষে মামলা, মাদক, জুয়া ও বিশেষ করে মটর সাইকেল চুরি নিয়ে কথা হয় তাঁর সাথে ।

এ বিষয়ে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, পিজাহাতি গ্রামে সংঘর্ষে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাছাড়া মাদক, জুয়া ও বিশেষ করে মটর সাইকেল চুরি যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা অবলম্বন করা হবে । এ ক্ষেত্রে সংবাদকর্মী ও সমাজের সচেতন মহলের সার্বিক সহযোগিতা প্রয়োজন ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় নবাগত অফিসার ইনচার্জের যোগদান

Update Time : ১১:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪