ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ওসি আব্দুল্লাহ আল মামুন
-
Reporter Name - Update Time : ০৫:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- ১৬৪ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে সকাল ৯ টায় ফুলপুর কাজিয়াকন্দা কামিল মাদ্রাসার মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে
পৌর এলাকার নামাজের মাঠ পরিদর্শন ও কুশল বিনিময় করেন ফুলপুর থানার দক্ষ,বিচক্ষণ,চৌকস অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, সেই সাথে তিনি একজন সাদ মনের মানুষ । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি পরিবার পরিজনদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সিয়াম সাধনার শেষে পবিত্র ঈদুল ফিতর এ-র নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন।

আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এসময় উপস্থিত এলাকার মুরুব্বীদের সাথে বসে চা পান করেন, এসময় উপস্থিত মুরুব্বীদেরকে বলেন সকল পেশাজীবী মানুষের জন্য আমার অফিসের দরজা খোলা রয়েছে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন যে কোন সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপনার পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন । পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।















