আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে: প্রিন্স
-
Reporter Name - Update Time : ০৯:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- ১৫১ Time View

এনামুল হক, শেরপুর:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেকটি হত্যার বিচার হবে, প্রতিটি গুলির বিচার হবে এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হবে শেরপুরে এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ ১৬ আগষ্ট শুক্রবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝরাকুড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সারদুল আশিস সৌরভের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন আপনারা দেখেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ঢাকায় মামলা করা হয়েছে। বিদেশের আদালতেও আন্তর্জাতিক কোর্ট, সেখানেও কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসব হত্যাকারী কাউকে আর কখনো ছাড় দেওয়া হবে না। শুধু শেখ হাসিনা নয়, তার যে দোসর, যারা নির্দেশ দিয়েছে, শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেছে তাদেরকেও এ বিচারের আওতায় আনা হবে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
এছাড়া বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের শাহাদাত হোসেন ও আশরাফুল ইসলামের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর এ যুগ্ন মহাসচিব।
















