Hi

ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পিকআপ চাপায় নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নাঈম (৩০) নামে এক বাইকচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরোহী সজিব (২৮) নামে আরো একজন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভা সরকারি কলেজ গেইট ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার সরকারি কলেজ গেইট ইউটার্ন এলাকায় অজ্ঞাত পিকআপ ভ্যান বাইকটিকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নাঈম এবং সজিব গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত গাড়ি পেছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ভালুকায় পিকআপ চাপায় নিহত ১

Update Time : ০৭:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২