ভালুকায় সুবিধাভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- ১৮৮ Time View

জিএম, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষার আওতায় সকল সুবিধাভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ, যুদ্ধকালীন আফসার বাহিনীর কম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজ্বী আঃ রহমান প্রমূখ। এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ সামাজিক সুরক্ষার আওতায় সকল সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।




















