ভালুকায় স্থানীয় সরকার দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০১:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- ২০৩ Time View

জিএম, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে র্যালী ও দুপুরে আলোচনা সভার আয়োজন করেন ভালুকা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশ ও গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন













