ভালুকার শহীদ নাজিম উদ্দিন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- ২১০ Time View

শিপন রানা( ভালুকা,ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকার শহীদ নাজিম স্কুল এন্ড কলেজের তরুন,মেধাবী শিক্ষার্থী মাহিন,তুহিন ও জিহাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে আজ সকালে উপজেলার মল্লিকবাড়ি বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। শিক্ষার্থী ও এলাকাবাসী সৃত্রে জানা যায় অত্র স্কুলের শিক্ষার্থীর পিতা কামরুজ্জামান বিদ্যুৎ মামলার বাদী সমর আলীর (৬৫) নিকট ১০ লক্ষ ৫৯ হাজর টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা আদায়ে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করলে মামলার বাদী ক্ষিপ্ত করে অত্র শিক্ষার্থী ও তার বাবার নামে হয়রানি ও চাঁদাবাজি মামলা করেন। সমর আলী(৬৫) পাওনা টাকা পরিশোধ না করে উল্টো বিবাদীর নামে মামলা করেন।এছাড়া বাদী বিবাদীদেরকে স্হানীয় ইউপি সদস্যের যুগসাজেসে হয়রানি ও ভয়ভীতি করছে বলে জানা যায়। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী আজ মানববন্ধন করেন।






















