Hi

ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় একটি বকনা বাছুর প্রতিদিন দুধ দিচ্ছে ২ লিটার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • ১৯০ Time View

শামীম আহমেদ জেলা পাবনা প্রতিনিধিঃ- অবাক হলেও সত্যি ! প্রসব ছাড়াই সাঁথিয়ায় একটি বকনা বাছুর প্রতিদিন দুধ দিচ্ছে ২ লিটার । বকনা বাছুর টির বয়স প্রায় ১৪ মাস । গত ১০ দিন ধরে দুধ দিচ্ছে বাছুর টি । বিষয় টি দেখার জন্য প্রতিদিন অগনিত মানুষ ভীর জমাচ্ছেন এই বাছুর টির মালিকের বাড়িতে। এমন কি বকনা বাছুর টির দুধ কিনতেও অনেকে এসেছেন এখানে ।

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঘটনা এটি ।বাছুর টির মালিক শ্রী রবিশীল নিজেই প্রতিদিন বাছুরটির দুধ সংগ্রহ করেন ।ঘটনাটি দেখে উৎসুক জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । সকাল ও বিকালে দুই বেলা তিনি বাছুরটির ওলান থেকে দেড় থেকে দুই লিটার দুধ সংগ্রহ করেন । প্রসব ছাড়াই বকনা বাছুরটির দুধ দেওয়া নিয়ে শংকিত মালিক রবীশীল । তিনি জানান, বাছুরটির খাওয়া কমিয়ে দিয়েছি যাতে আর দুধ না দেয় । তার পরেও একদিন দুধ দোহন না করলে বাছুরটির ওলান থেকে এমনি এমনিই দুধ ছিটকে পড়ে ।

তিনি জানান, ৬/৭ মাস আগে তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে হাট থেকে বাছুর টি ক্রয় করে লালন পালন করতে থাকেন ।দশ দিন আগে তিনি হঠাৎই দেখতে পান বাছুরটির ওলান থেকে দুধ ঝড়ে পড়ছে ।তারপর থেকে তিনি দুধ সংগ্রহ করা শুরু করেন বকনা বাছুরটির ।

প্রথম দিকে দুধ একটু কম হলেও এখন ধীরে ধীরে দুধ দেওয়া বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, ১৪ মাস বয়সী বকনা বাছুর কোন প্রসব ছাড়াই দুধ দেওয়া নিয়ে অনেক চিন্তিত আমি । প্রথম প্রথম দুধ সংগ্রহ করে নদীতে ফেলে দিতাম ।এখন অনেকেই কিনে দুধ পান করছেন ।

জনৈক দর্শনার্থী জানালেন, সাধারণত যে গাভী বাচ্চা দেয় সেই গাভীই দুধ দেয় । বাচ্চা প্রসব ছাড়াই বকনা বাছুরের দুধ দেওয়ার কথা লোকমুখে শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না । এখন নিজের চোখেই বিষয়টা দেখলাম ।

অপর দর্শনার্থী জানালেন, লোকমুখে শুনেছি, এই দুধ খেলে নাকি রোগ ভাল হয় ।তাই আমার অসুস্থ স্ত্রীর জন্য দুধ কিনতে এসেছি ।

সাঁথিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক মিয়া জানান, হরমোন জনিত কারনে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে । এটা কোন আকস্মিক ঘটনা নয় । তবে এ দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

সাঁথিয়ায় একটি বকনা বাছুর প্রতিদিন দুধ দিচ্ছে ২ লিটার

Update Time : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩