আরশিকথা বাংলাদেশ সংবাদ বিভাগ ও সাহিত্য-সংস্কৃতি ফোরাম ঢাকা
-
Reporter Name - Update Time : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- ৩০৮ Time View

মোঃ শাহ্ জালাল ফরিদপুর প্রতিনিধি
সম্প্রতি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় আরশিকথা বাংলাদেশ বিভাগের সঙ্গে সাংগঠনিক মিটিং এ উপস্থিত থাকি। ছিলেন বাংলাদেশ ফোরামের মাননীয় সম্পাদক মাহবুবা রহমান লাকি, পরিচালন কমিটির কর্মকর্তা ডি কে সৈকত, অন্যতম সদস্য রীতা আক্তার, আব্দুল কাদের এবং বাংলাদেশ নিউজ বিভাগের ব্যুরো এডিটর প্রভাস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংবাদ পাঠক রবিউল মাশরাফী। এছাড়াও ত্রিপুরা থেকে দুটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বিশেষ অতিথি যথাক্রমে ড. মোস্তাফা কামাল, সুব্রত দেবনাথ, সোমা দেবনাথ প্রমুখরা ছিলেন। এদিন সম্পাদক মাহবুবা রহমান লাকীর নেতৃত্বে বাংলাদেশ ফোরামের আগামী কর্মসূচীর নানা বিষয়ে সিদ্ধান্ত হয়।পরে এক বিশেষ সাক্ষাৎকারে আরশিকথা বাংলাদেশ ফরিদপুর প্রতিনিধি মোঃ শাহ জালাল এবং প্রসেনজিৎ বিশ্বাস এর সঙ্গে সংবাদ বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।
















