Hi

ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামে কোরবানীর গুরুত্ব ও শিক্ষা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ৩১১ Time View

মাওলানা শামীম আহমেদ সাংবাদিক, ইসলামি কলামিস্ট আলোচক,বাংলাদেশ বেতার ও টেলিভিশন ঢাকা।কুরবুন বা কোরবানি অর্থ আত্মত্যাগ, উৎসর্গ বা বিসর্জন ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মহান আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করার নামই কোরবানি। প্রচলিত অর্থে কোরবানি হলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জানোয়ার জবেহ করা। এ সম্পর্কে সূরা হাজ-এ মহান রাব্বুল আলামীন ঘোষণা করেন, আমি প্রত্যেক জাতির ওপর কোরবানির নিয়ম করেছি যাতে তারা চুতষ্পদ জন্তু জবেহ করে এবং আল্লাহর নাম উচ্চারণ করে। সেইসাথে সূরা কাওসারে বলা হয়, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো।

কোরবানির উদ্দেশ্যঃ- কোরবানির মুখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাকওয়ার মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয়। সূরা আল-আনআম এর ১৬২ নম্বর আয়াতে আল্লাহ’তায়ালা বলেন, বলো, আমার সালাত, আমার হজ্ব ও কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। কোরবানি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রেমে পূর্ণ তাকওয়া নিয়ে কোরবানি করতে হবে। জিলহজ মাসের দশ, এগারো, বারো তারিখ মুসলিম বিশ্বের সর্বত্র এ কোরবানির উৎসব বা ঈদুল আজহা শুধু প্রতীকী অনুষ্ঠান মাত্র নয়। মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু তাঁর নামে উৎসর্গ করাই এর উদ্দেশ্য। আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত ও রক্ত কিছুই পৌঁছায় না। কোরবানির মাধ্যমে আল্লাহকে রাজি-খুশি করা, তাঁর সন্তুষ্টি অর্জনই হলো মুখ্য উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমার কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের মনের তাকওয়া।

কোরবানীর ফজিলত ও গুরুত্বঃ- কোরবানির দিন কোরবানি করা মহান রাব্বুল আলামীনের কাছে সবচেয়ে বেশি পছন্দের। কোরবানির পশুর রক্ত ভূমিতে পতিত হওয়ার আগেই আল্লাহ’তালার দরবারে কবুল হয়ে যায়। নবী করীম (সাঃ) বলেন, কোরবানির পশুর যত পশম থাকে তার পরিবর্তে ৩৩টি পুণ্য লেখা হয়ে থাকে। হজরত আয়েশা রাঃ থেকে বর্ণিত এক হাদীস থেকে জানা যায় নবী করীম (সাঃ) বলেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। কোরবানিকারী কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম, শিং, ক্ষুর, পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। সেইসাথে কোরবানির গুরুত্ব সম্পর্কে হজরত আবু হুরাইরা (রাঃ) বর্ণিত এক হাদীস থেকে জানা যায় নবী করীম (সাঃ) বলেন, যে ব্যক্তির সামর্থ থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।

কোরবানির শিক্ষাঃ–মানব জীবনে কোরবানির মূল শিক্ষা সমাজের অভাবগ্রস্তদের সহমর্মিতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সৌহার্দ প্রতিষ্ঠা করা। সেইসাথে আল্লাহর রাস্তায় মানুষের আপন সম্পদ উৎসর্গ করা। যিনি যত পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। তিনি আল্লাহর তত নৈকট্য লাভ করবেন। কোরবানির ত্যাগ বা উৎসর্গ একটি বড় ইবাদত। কোরবানির তাৎপর্য হল আমাদের ভেতরের পশুত্ব, নির্মমতা, নিষ্ঠুরতা ও বীভৎসতাকে দূর করা। অন্তরের মধ্যে বসবাসকারী পশুকে জবাই করা। এবং সেই সাথে হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা বিসর্জন দিয়ে মানবতা ও ভ্রাতৃত্বোধে উজ্জীবিত হওয়া। এটাই বান্দার কাছে পবিত্র কোরবানির মহান শিক্ষা। এতে করে আমাদের মনে আত্মশুদ্ধি আসবে। সেইসাথে অর্জিত হবে মনের তাকওয়া। আল্লাহর প্রেম শুধু কোরবানির দিনে সীমাবদ্ধ না রেখে, আজীবন অব্যাহত রাখতে হবে। সর্বক্ষণ মনে জাগ্রত রাখতে হবে কোরবানির মহান শিক্ষাকে। সেইসাথে কোরবানি শিরক থেকে মুক্ত থাকার একটি কার্যকরী মাধ্যম। ইসলাম মুসলিমদের কোরবানির বিধান দিয়ে তাওহীদ তথা একত্ববাদের বিশ্বাসকে উজ্জ্বল ও দৃঢ় করণের পাশাপাশি এই শিক্ষাও দেওয়া হয়েছে যে এসব সৃষ্টি করা হয়েছে কোরবানি করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার জন্য। এর দ্বারা একদিকে যেমন তাওহীদের বিশ্বাস শাণিত হয়। তেমনি মানুষকে ইসলামের মহান আদর্শে উদ্বুদ্ধ করা সম্ভব। কোরবানির মাধ্যমে নিজেদের বিবেককে জাগিয়ে তোলা প্রয়োজন। আর তবেই আমাদের পৃথিবী হয়ে উঠবে সুন্দর, শান্তিময় ও নিরাপদ।দুটি ঈদ ‘ঈদুল ফিতর’ ও ‘ঈদুল আজহা’ আল্লাহতায়ালা আমাদেরকে দান করেছেন। এর জন্য পহেলা শাওয়াল এবং ১০ জিলহজ্ব এই দুটি দিনকেই ইসলাম বেছে নিয়েছে। দুই ঈদ প্রতি বছর এমন দুটি দিনকেই কেন্দ্র করে আসে, যখন মুমিন মুসলমানগণ সম্মিলতভাবে দুটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করে। ঈদুল ফিতর সেই সময় আসে যখন মুমিনগণ পুরো একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে দেয়। আর ঈদুল আজহা তখন উদযাপন করা হয়, যখন হজ্জের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করা হয় লাখো কোটি মুসলমানগণ আরাফার ময়দানে ক্ষমা প্রার্থনা করে একটি নবজীবন লাভ করে। আর হজ্জে অংশ নিতে না পারা মুসলমানগণ কুরবানি করে ত্যাগের মহিমায় আল্লাহর নৈকট্য লাভ করে।কুরবানি বলতে এমন ইবাদতকে বোঝানো হয়, যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি, রাজি খুশি এবং নৈকট্য অর্জন করা যায়। হজরত নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি আপনাকে হাউসে কাউছার দান করেছি, তার শুকরিয়াস্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন।’ (সুরা কাওসার) কুরবানি সম্পর্কে হজরত মিখজাফ ইবনে সালীম (রা.) বলেন, আমি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদেরকে সম্বোধন করে একথা বলতে শুনেছি-‘হে লোক সকল! তোমারা জেনে রাখ যে, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের ওপর প্রত্যেক বছরই কুরবানি করা কর্তব্য আর যার সামর্থ্য নেই তাদের ওপর কুরবানি কর্তব্য নয়। কারণ আল্লাহতায়ালা কারো ওপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যের বাইরে।’ কুরবানি করা বড় সওয়াবের কাজ। সুতরাং যাদের সার্মথ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, তাদের চেয়ে বড় হতভাগা নির্লজ্জ আর কেউ নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ইসলামে কোরবানীর গুরুত্ব ও শিক্ষা

Update Time : ০৯:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩