নৌকার জন্য মাঠে এসেছি আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে-এড, আব্দুল মতিন।
-
Reporter Name - Update Time : ০৬:১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- ১৮৩ Time View

আতিক – কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনা ৩- (কেন্দুয়া- আটপাড়া) নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে- নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল মতিন
বিভিন্ন ইউনিয়নে অবিরাম গনসংযোগ করে যাচ্ছেন।
গনসংযোগ ও পথ সভায় এডভোকেট আব্দুল মতিন বলেন, আমি যে কাজটি করতে চাচ্ছি।আপনারা ইতি মধ্যে শুনেছেন। একটি বিশেষ কর্মসূচী একমাস যাবৎ চলছে। আজকে বিশ বছর ধরে আমি মানুষের সাথে আছি, সকলকে নিয়ে মিলেমিশে কাজ করছি।এবং এই এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। জননেএী শেখ হাসিনার বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এবং পৃথিবীর কাছে বিশেষ ভাবে আলোচিত হয়েছে এবং প্রশংশিত হয়েছে । সেই গুলো সেটেলাইটের মাধ্যমে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু র্টানেল, মেট্রোরেল হয়েছে।আমি যে কাজটি করছি।সেই গুলো সাধারণ জনগনের মাঝে উন্নয়ন কথা তুলে ধরার সেইলটা দুর্বল।আমি সেই কাজটি করছি জননেএী শেখ হাসিনার উন্নয়নে কাজটি সাধারণ জনগনের মাঝে গ্রামে গঞ্জে, হাট বাজারে আমি সহ আমার নেতাকর্মীরা ও সমর্থকরা মিলে কুশল বিনিময় করছি। দীর্ঘ দিন যাবৎ দল ক্ষমতায়।
দেশের যে উন্নয়ন হয়েছে জননেএী শেখ হাসিনা সপ্নের উন্নয়নে কথা আমি সহ আমার নেতাকর্মীরা সাধারণ জনগনের মাঝে পৌঁছে দিচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি। আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন পাব, ইনশাল্লাহ। সেই জন্য মানুষের কাছে গিয়ে মনের ভাষা, মনের বেদনা কথা শুনার চেষ্টা করি।আমার নেতাকর্মীরা প্রত্যেকটি ইউনিয়ন কভারেজ করেছে। আমি ব্যক্তিগত ভাবে সব কটি ইউনিয়ন যেতে পারিনা।
প্রথমে মাসকা,বলাই শিমুল আংশিক, আশুজিয়া আংশিক, দলপা আংশিক, রয়েল বাড়ি আংশিক এবং আজ চিড়াং ইউনিয়নে দেশের উন্নয়নে লিফলেট বিতরন করছি। আমি কেন্দুয়া আটপাড়া কোরবানি ঈদের আগেই এই কর্মসূচী শেষ হবে। এবং ঈদের পড়ে নতুন কর্মসূচী নিয়ে মাঠে নামবো।এবং আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন পযর্ন্ত।
আমি নির্রলস ভাবে নৌকা ও আওয়ামী লীগের জন্যে কাজ করে যাচ্ছি ।নৌকার মনোনয়ন পাবো কি, পাবো না, সেটা বড় কথা নয়। মানুষের ভালোবাসাই আমার প্রাপ্তি।এবং জননেএী শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটা আর্শিবাদ।তিনি আরও বলেন জননেএী যাকেই নৌকা দেন, আমরা তাঁর পক্ষে কাজ করবো।
শনিবার (১০ জুন)বৃষ্টিকে উপেক্ষা করে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিরাং বাজার এবং সন্ধ্যার পর চিতুলিয়া বাজার ও কাশিপুরের মোরে নিজে উপস্থিত থেকে নিজের হাতে আওয়ামী লীগের উন্নয়নের বর্ণনা দিয়ে। লিফলেট বিতরণ ও নৌকার জন্যে সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন – সাবেক কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির চৌধুরী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া (জামান)ও সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি আফজাল হোসেন মুকুল সহ আরও শতাধিক নেতাকর্মী অবস্থিত ছিলেন।



























