ভালো মানুষ চেনার সহজ উপায়
-
Reporter Name - Update Time : ০৭:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- ১৪৯ Time View

মোঃ মহসিন হোসাইন:
১. একজন ভালো মানুষ সত্য এবং মিথ্যার মধ্য থেকে সত্যের পক্ষে অবস্থান নেন।
২. একজন ভালো মানুষ কখনো অন্যের বিরুদ্ধে কুৎসা রটান না।
৩. একজন ভালো মানুষ কখনো কুটনামি এবং পরনিন্দা করেন না।
৪. একজন ভাল মানুষ স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন।
৫. একজন ভালো মানুষ সাধারণত মিষ্টি মিষ্টি কথা বলে অন্যের মন ভোলান না।
৬. একজন ভালো মানুষ অত্যন্ত বিনয়ী স্বভাবের হয়ে থাকেন।
৭. একজন ভালো মানুষ সভ্য এবং মার্জিত আচরণ করতে ভালোবাসেন।
৮. একজন ভালো মানুষ সহনশীল এবং পরমতসহিষ্ণু হয়ে থাকেন।
৯. একজন ভালো মানুষ কখনো অহংকার করেন না এবং অন্যকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন না।
১০. একজন ভালো মানুষ সকলকে সুখী রাখতে এবং অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন।
১১. একজন ভালো মানুষ অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন।
১২. একজন ভালো মানুষ কখনো অন্যের চাটুকারীতা এবং গোলামী করেন না।
১৩. একজন ভাল মানুষ বিপদে-আপদে নিঃস্বার্থভাবে অন্যের পাশে গিয়ে দাঁড়ান।
১৪. একজন ভালো মানুষ কখনো অন্যের উপকারের কথা ভোলেন না। তাদেরকে তারা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
১৫. একজন ভালো মানুষ কেউ কোনো কিছু অর্জন করলে- তাদেরকে অভিবাদন জানাতে ভুল করেন না।
১৬. একজন ভালো মানুষ কখনো অন্যের প্রতি ঈর্ষান্বিত হন না।
১৭. একজন ভালো মানুষ সর্বদা নিজেকে লোভ-লালসার এর ঊর্দ্ধে রাখেন।
১৮. একজন ভালো মানুষ কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না।
১৯. একজন ভালো মানুষের হৃদয় অত্যন্ত দয়ালু।
২০. একজন ভালো মানুষ সর্বদা কম কথা বলে। অপচয় করে না। বিলাসিতা করে না।
২১. একজন ভালো মানুষ অন্যের গীবত গায় না। পরিবারের দায়িত্ব পালন করে।
২২.একজন। ভালো মানুষ সহজ সরল জীবনযাপন করে। লোক দেখানো কাজ কারবার করে না।
২৩. একজন ভালো মানুষ আপন মনে থাকে। খায়, কাজ করে এবং সুন্দর ভবিষ্যতের জন্য পরিশ্রম করে। জীবনে সৎ থেকে কিভাবে জীবন উপভোগ করা যায় সেটা চিন্তা করে।
২৪. একজন ভালো মানুষ কখনো ঝগড়া করে না, নামাজ পড়ে, অন্যের ভালো চায়। মানুষের উপকার করে। দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেয়।
২৫. একজন ভালো মানুষ একা ভালো থাকতে চায় না, সে চায় পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে।
লেখক পরিচিতিঃ
লেখক, কলামিস্ট ও সাংবাদিক
তথ্য সংগ্রহে- মোঃ ফাইজার রহমান।























