ফুলপুর আরো একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করলেন
-
Reporter Name - Update Time : ০৪:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- ১৪২ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর আরো একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করাহয়েছে।
বর্তমান সময়ে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বস্তু। যে সময়ে প্রত্যেকটা লোকের হাতে হাতে মোবাইল ফোন। ঠিক এই সময়ে একটি চক্র বিভিন্ন মাধ্যমে হাতিয়ে নিচ্ছে অসংখ্য লোকের মোবাইল ফোন। তেমনি প্রযুক্তি ব্যবহার করে পুলিশ উদ্ধার করে দিচ্ছে খোয়ে যাওয়া মোবাইল গুলো। জানা গেছে, সম্প্রতি ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ মোবাইল ফোনের জিডি আসলেই জিডির কাগজটা হাতে নিয়ে কাজ শুরু করেন। এমনই একজন ভুক্তভোগী এসেছিলেন, নাম মোছাঃ নার্গিস আক্তার, উনার ফোন এক মাস আগে হারিয়ে যায় ফোন, প্রযুক্তি ব্যবহার করে জিডিকৃত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন দিয়েছেন ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন । এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আমি সফল ভাবে কাজ করে যাচ্ছি। থানার বেশিরভাগ মোবাইল হারানোর জিডি হয় ছাত্র ও বিভিন্ন পেশাজীবী মানুষের। সবগুলোই সমান গুরুত্বের সাথেই তাদের হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করা হয়। । উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

















