Hi

ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ২১০ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ):

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকার পুলিশ লাইনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার মামারিশপুর এলাকার হুমায়ুনের ছেলে দিলিপ (২৮) ও সমির উদ্দীনের ছেলে মানিক (৩০)। এ দূর্ঘটনায় আহত ব্যাক্তি একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে এমরান (২৭)। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ভরাডোবা পুলিশ লাইনের সামনে একটি বাস ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ গামী মোটরসাইকেলটি বাসের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পরে যায়। পরে, স্থানীয়রা তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দিলিপ ও মানিক কে মৃত ঘোষনা করেন এবং আহত এমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

Update Time : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩