শিরোনামঃ
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদেরকে আর্থিক সহায়তা প্রদান
-
Reporter Name - Update Time : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- ২২৭ Time View

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে মান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার মানিক, ইমাজ, মোশারফ হোসেন এবং ফিরোজ হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় স্থানীয় আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত শুক্রবার রাত ১ টার দিকে কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাটে এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ভূক্তোভূগী দোকান মালিকরা ।
Tag :
নওগাঁ
জনপ্রিয়





















