Hi

ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামেকে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জসিম উদ্দীনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৬০ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জসিম উদ্দীন নামে এক প্রবীণ সাংবাদিক মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া, ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

নিহত জসিম উদ্দীন (৬৩) বিগত সময়ে একটানাভাবে প্রায় ১৫ বছর যাবৎ মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জীবদ্দশায় তিনি নওগাঁর মান্দায় ৭ নং প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ধর্মীয় শিক্ষক ছিলেন। গতবছর তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। একসময় তিনি যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতা করতেন। পরবর্তীতে তিনি দৈনিক সমাচারসহ একাধিক পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার বশিরহাট এলাকায় জন্ম হলেও চাকুরীর সুবাদে আশির দশক থেকে অদ্যবধি তিনি স্ব-পরিবারে তার কর্মস্থল এলাকা মান্দার প্রসাদপুরে অবস্থান করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী,শুভানুধ্যায়ী, নিকটতম আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামেকে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জসিম উদ্দীনের মৃত্যু

Update Time : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪