Hi

ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৮৭ Time View

আতিক – কেন্দুয়া (নেত্রকোনা ) প্রতিনিধি :-

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে (৫০) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাজুল ইসলাম নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের মামলার এজহারভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার সকালে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাজুল ইসলামকে আদালতে পাঠানো হবে।

মামলার বরাতে পরিদর্শক জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই কেন্দুয়া থানা গেট সংলগ্ন ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের নেতৃত্বে হামলা চালায় নেতাকর্মীরা। ছাত্রদল নেতার মালিকানাধীন ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সরকার পতনের পর ২১ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক এমপি অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আওয়ামী লীগের ১৪৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার

Update Time : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪