Hi

ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিভাগীয় শোভাযাত্রায় ছাত্র-জনতার অসীম আত্মত্যাগে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৭ Time View

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা হয়েছে ময়মনসিংহেও। এতে ঢল নামে নেতাকর্মীদের। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠের জিমনেশিয়াম প্রান্তে শোভাযাত্রার শুরু হয়। শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর টাউনহল মোড়ের আশেপাশে ও সার্কিট হাউজ মাঠে সমাবেশ স্থলে আসতে থাকে নেতাকর্মীরা। ময়মনসিংহ বিভাগের চার জেলা ও উপজেলা থেকে বাস-ট্রাক, পিকআপে করে আসতে দেখা যায় নেতাকর্মীদের। এসময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। এছাড়াও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ছবি সম্বলিত ফ্যাস্টুন। এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা পূর্ব সমাবেশে নিতাই রায় বলেন, ছাত্র-জনতা অসীম আত্মত্যাগ করায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তিনি আরও বলেন, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পটভূমিতে ছাত্র জনতার এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। এখন কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা দায়িত্ব গ্রহণ করবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্বৈরাচার পতনের মধ‍্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একে এম শফিকুল ইসলাম। এ সময় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা: আনোয়ারুল হক, শেরপুর জেলা বিএনপির সভাপতি হযরত আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। এ সময় আলোচনা সভার মঞ্চে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফজাল এইচ খান, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন ছাত্রদলসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ময়মনসিংহে বিভাগীয় শোভাযাত্রায় ছাত্র-জনতার অসীম আত্মত্যাগে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে

Update Time : ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪