শাজাহানপুরে সেপটিক ট্যাংক থেকে ২ মরদেহ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- ১৯২ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাসপোর (৫০) ও লাঠিয়াল বাসপোর (৪৫)।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনীর লিডার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে সেপটিক ট্যাংকের ভেতরে দুজন সুইপার পড়ে মরে ছিলেন। পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে শাজাহানপুর উপজেলার দমকল কর্মীরা পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। কোনো ধরনের সেপটিক ব্যবহার না করেই ওই দুজন ট্যাংকে নেমেছিলেন। বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা সেখান থেকে আর বের হতে পারেননি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।





















