কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার করকে বিদায় সংবর্ধনা
-
আতিক - Update Time : ১১:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- ১৯২ Time View

আতিক -কেন্দুয়া,নেত্রকোণা প্রতিনিধি :- নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের সদ্য অবসর গ্রহণকারী অধ্যক্ষ উত্তম কুমার কর’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের উদ্যোগে আজ সোমবার (১৩ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের প্রধান মোঃ শফিকুল আলম খসরু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অধ্যক্ষ উত্তম কুমার কর। প্রভাষক বদিরুজ্জামান বকুল ও তাসমিনা খানের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য বিদায়ী অধ্যক্ষের সহধর্মিণী জয়া রানী নাগ,সাবেক প্রভাষক একেএম এমদাদুল হক, সিনিয়র প্রভাষক আবুল বাশার মিয়া, প্রভাষক তাহমিনা আক্তার,আনিছুর রহমান,মাহফুজুর হক ভূঁইয়া ,আব্দুল মান্নান ভূঁইয়া,কামরুল হাসান খান পাঠান,আব্দুল্লাহ আল নাসির, তৌহিদ ভূঁইয়া,ফারুক আহমেদ তালুকদার, অফিস সহকারী মো.এনামুল হক,রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শুরুতেই অধ্যক্ষ উত্তম কুমার করকে ফুলের পাঁপড়ি,ফুলের ঢালী ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়াও বিভিন্ন উপঢৌকন প্রদান করা হয়। শেষে ফুলে মোড়ানো রিক্সায় ছড়িয়ে শিক্ষক ও শিক্ষার্থী টেনে টেনে পৌরশহরের বাসায় পৌঁছে দেন ওই শিক্ষাগুরুকে। এছাড়াও প্রত্যেক বিভাগ থেকে মানপত্র ও স্বরচিত কবিতা পাঠ করা হয়। বক্তব্যকালে প্রত্যেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী অধ্যক্ষকে বটবৃক্ষ সাথে তুলনা করে তারা আরো বলেন, উত্তম স্যার সবসময় বটবৃক্ষ ন্যায় ছায়া হয়ে আমাদের পাশে থাকতেন। স্যারের মাঝে কখনো রাগ-অভিমান দেখি নাই। স্যারের বিদায়ে আমাদের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পুরণ হবে না। স্যারের অবসর জীবন সুন্দর ভাবে কাটুক কামনা করেন বক্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত উত্তম কুমার কর বলেন, সবার ভালবাসায় আমি আজ খুবই মুগ্ধ। তাঁর চলাপথে যদি কোন ভূলত্রুটি থেকে থাকে সেই ত্রুটি বিচ্যুতির ক্ষমা প্রার্থনা করেন তিনি। উল্লেখ্য,উত্তম কুমার কর ১৯৯৩ সালে ১ নভেম্বর কেন্দুুয়া সরকারি ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ১৭ ফেব্রুয়ারি ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। গত বৃহস্পতিবার ( ৯ মে) অবসর গ্রহণ করেন তিনি। ব্যক্তি জীবনে তিনি একজন প্রচার বিমূখ ও সাদামাটা মানুষ। অত্যান্ত দক্ষতার সাথে তিনি অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করেছেন।
















