চর খরিচায় জামিয়া ইউসুফিয়া মহিলা মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৩:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১৪৮ Time View

স্টাফ রিপোর্টার :ময়মনসিংহ সদর উপজেলা ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচায় জামিয়া ইউসুফিয়া মহিলা মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে আজ বুধবার (০৩ এপ্রিল) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিরতা ইউনিয়নের চর খরিচা বড় মাদরাসা জামিয়া মাহমুদিয়ার সামনে জামিয়া ইউসুফিয়া লিলবানাতে। প্রায় দুই শতাধিক মানুষ জন এ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে। জামিয়া ইউসুফিয়া লিলবানাত এর মুতামিম মাওলানা ইউসুফ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ। ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড এর পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাঈদ আরাফাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড এর মহাসচিব মুফতী নূরে আলম সিদ্দিকী, কোনাপাড়া মাদরাসায়ে মারকাযুস সুন্নাহ এর মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফা হোসাইন, দেশ সময় টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা স্বতস্ফুর্তভাবে এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম বলেন মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত। যদি সমাজের সচ্ছল ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসেন তাহলে রোজাদারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট হবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়।

















