হবিরবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুর রহমান
-
Reporter Name - Update Time : ১০:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- ৩ Time View

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
আসন্ন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলা ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা চূড়ান্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক মো: খলিলুর রহমান (বিএসএস)।
হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়ন ও দীর্ঘমেয়াদী জনসেবার ব্রত নিয়ে তিনি এবার নির্বাচনী মাঠে নেমেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মো: খলিলুর রহমান দীর্ঘদিন ধরে হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা সহ সকল ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধ্যমতো অর্থনৈতিক সহযোগিতা ও অবদান রেখে আসছেন। নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে এলাকায় তার একটি বিশেষ ভাবমূর্তি রয়েছে।
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তিনি অত্যন্ত বিনয়ী ও জনবান্ধব একজন মানুষ। হবিরবাড়ী ইউনিয়নবাসী এবার একজন যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্ব চান, যিনি এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
নির্বাচন প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মো: খলিলুর রহমান বলেন, “১০ নং হবিরবাড়ী ইউনিয়নবাসীর সেবাই আমার একমাত্র অঙ্গীকার। আমি বিগত দিনগুলোতে সবসময় হবিরবাড়ীবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। এবারের নির্বাচনে আমি হবিরবাড়ীবাসীর কাছে শেষবারের মতো একটি সুযোগ চাচ্ছি। এলাকার চলমান উন্নয়ন ও জনসেবার ধারাকে অব্যাহত রাখতে আমি আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করি।”
তিনি আরও জানান, একটি আদর্শ, বৈষম্যহীন ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। এজন্য তিনি দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।












