সাঁথিয়ায় দুইজন সুন্তানসহ মা নিখোঁজ
-
Reporter Name - Update Time : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- ১৪৭ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ-— পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের পিড়াহাটি গ্রামের মোঃ আব্দুল হান্নান খাঁ’র মেয়ে বাক প্রতিবন্ধী (বোবা) মোছাঃ লতা খাতুন (৩০)তিনি গত ২৩ শে ডিসেম্বর ২০২৩ ইং রোজ শনিবার সকাল ৮টার সময় বাবার বাড়ি হতে স্বামীর বাড়ী ফরিদপুর আগপুঙ্গলী অবদারবাদ উদ্দেশ্যে বের হয়। তার স্বামীর নাম মোঃ শফিকুল ইসলাম ভুট্রো(৪৫) পিতা মোঃ আব্দুর রহমান (৬৫) গ্রামঃ আগপুঙ্গলী অবদারবাদ থানাঃ ফরিদপুর জেলাঃ পাবনা। উক্ত দিন হতে অদ্য পর্যন্ত আর তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার স্বামীর সাথে তার শ্বাশুড়ি ফোনে কথা বললে সে বলে আমি জানি না। এ নিয়ে লতার পরিবার অনেক চিন্তুিত। এ ব্যাপারে আজ দুপুর ৩টার সময় ফরিদপুর থানায় এসে মোছাঃ বুলবুলি খাতুন মেয়ের মা বিবাদী হয়ে অভিযোগ করেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি তার খোজ পেলে যোগাযোগ করুন ০১৭৫৫-৪৯৩২৭৪























