শিরোনামঃ
সদর উপজেলার লাহরীর হাটের মোড়ে পাকা সড়ক গর্তে হয়ে পানি জমে জনদুর্ভোগ
-
Reporter Name - Update Time : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহরীর হাট টু পাগলাপীর সড়কের লাহরীর হাট বাজার এলাকায় পাকা সড়কটিতে গর্তের সৃষ্টি হয়েছে অনেকদিন আগে। ক’দিনের টানা বৃষ্টিতে সেই গর্তে পানি জমে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থাণীয়রা জানান, ওই গর্তে অটোরিক্সা উল্টে অনেক অটোযাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মোটরসাইকেলে চলাচল করলে পানিতে ভিজে যায় প্যান্টও লুঙ্গি। সড়কটির পাশেই ৩নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান। তাজুল মেম্বার অভিযোগ করে বলেন, জন বহুল লাহরীর হাটের এইসড়কটি এলজিইটি বিভাগের। সংস্কারের দায়িত্ব তাদের। কিন্তু দেখার কেউ নেই। এ ব্যাপারে কথা হলে উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন, বৃষ্টি কমলে জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হবে।
Tag :
জনদুর্ভোগ
জনপ্রিয়

















