শ্রীপুরে ইউপি সদস্য পদে উপনির্বাচনে রহিমা বেসরকারিভাবে নির্বাচিত
-
Reporter Name - Update Time : ০১:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- ১৪২ Time View

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন, হেলিকপ্টার প্রতিকে মোছা. রহিমা ব্যাঞ্জন, তালগাছ প্রতিকে মোছা. তৌশি খাতুন ও মাইক প্রতিকে মোছা. আন্না বেগম। এ উপনির্বাচনে মো. রহিমা ব্যাঞ্জন ২ হাজার ৩’শ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. আন্না বেগম পেয়েছেন ৮’শ ৭৪ ভোট। উল্লেখ্য ইউপি সদস্য আসমানী বেগম মারা যাওয়াই সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদটি শুণ্য হয়। এখানে মোট ভোটার সংখ্যা সাড়ে ৬ হাজার ১’শ ৮৬ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪০ জন ও মহিলা ৩ হাজার ১’শ ২৬ জন।
















