Hi

ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সহ যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে ইসলামী সংস্কৃতি বিকাশে বিকল্প নেই -আবু সাঈদ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
মাদক ও জুয়ার থাবায় ধ্বংস প্রায় যুবসমাজ। ইদানিং ছোট বাচ্চারাও জড়িয়ে পড়ছে এ থাবায়। মাদক ও জুয়ায় আসক্ত হয়ে নষ্ট হচ্ছে সমাজ ব্যবস্থা। সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি এরই কারণে। তাই মাদকমুক্ত, জুয়ামুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে সকল শ্রেণী পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে হবে।সমাজ থেকে মাদক, জুয়া, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে চর খরিচা গ্রামের যুব সমাজ নানান উদ্যোগ নিয়েছেন। এরই মাঝে আজ সোমবার (০৫ ফেব্রুয়ারী) চর খরিচা যুব সমাজের উদ্যোগে জামিয়া ইউসুফিয়া লিলবানাত সংলগ্ন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান এডভোকেট মুফতী জসীম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়নের চেয়ারম্যান ও ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ। প্রধান মেহমানের বক্তব্যে যুব সমাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে চর খরিচা গ্রামের যুব সমাজের প্রশংসা করেছেন।তিনি বলেন এরকম অনুষ্ঠান প্রতিটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হওয়া উচিত তাহলেই অপসংস্কৃতি দূর হবে। তিনি আরো বলেন মাদক, জুয়া সহ যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে ইসলামী সংস্কৃতি বিকাশে বিকল্প নেই। এ সময় আরো বক্তব্য রাখেন চর খরিচা সৃজনী সংঘের সাধারণ সম্পাদক বাকির হোসেন নয়ন, চর খরিচা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন, কোনাপাড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কওমি মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও জামিয়া ইউসুফিয়া লিল বানাত এর মুহতামিম মাওলানা ইউসুফ আব্দুল্লাহ।ময়মনসিংহ কওমি মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদরাসা)’র প্রিন্সিপাল মুফতি নুর আলম সিদ্দিকী সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদক সহ যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে ইসলামী সংস্কৃতি বিকাশে বিকল্প নেই -আবু সাঈদ

Update Time : ০৬:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪