ময়মনসিংহের সিরতায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারপিট ও নগদ ক্যাশ লুটপাটের অভিযোগ
-
Reporter Name - Update Time : ১০:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- ১২৭ Time View

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিরতা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে। এই ঘটনা ব্যবসায়ী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিরতা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র আনোয়ার হোসেন আইনুদ্দিন বেপারি (৪৮), এর সাথে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় রুবেল,মজিবর, মেহেদীর সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছে। এমনকি উক্ত বিষয় নিয়ে বিবাদীরা প্রায় সময়ই তাকে মারধর, ভয় ভীতি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে থাকে। তিনি বহু বার বিবাদীদের বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরইধারাবাহিকতায় গত ১৪ই মে দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় সিরতা ভাটিয়া পাড়া এলাকায় অবস্থিত আইনুদ্দীনের দোকানে উক্ত আসামীরা অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে সাথে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দোকানের ভিতর এসে অর্তকিত হামলা চালায়। এ সময় ১নং আসামী রুবেল দোকানের ভিতর প্রবেশ করে দোকানের ভিতর থাকা বিভিন্ন কম্পানির সিগারেট, বেকারি আইটেম, বিস্কুট, ঠান্ডা কোমল পানী সহ বিভিন্ন জিনিস ক্ষতি সাধন করে। এতে দোকানের সর্বমোট প্রায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকার মালামাল ক্ষতি হয়। এসময় দোকানের ভিতর ক্যাশ এ থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও আমার শ্যালকের জমি বিক্রি করার ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উক্ত বিবাদীরা জোর পূর্বক ভাবে কৌশলে দোকান থেকে নিয়ে চলে যায়। এ বিষয়ে প্রতিবাদ করলে আসামীরা তাকে কিল, ঘুষি লাথি মারলে মারাত্মকভাবে আহত হন। পরে তার ছেলে রিয়াদ হোসেন (১৮) ফিরাতে আসালে ছেলেকেও উক্ত কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। বাদী আইনুদ্দীনের অভিযোগ এতে দোকান থেকে নগদ টাকা সহ সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার মালা মাল ক্ষয় ক্ষতি হয়। স্থানীয় সুত্র জানায় আসামীরা খুবই ভয়ংকর প্রকৃতির লোক, তারা এলাকার কোনো বিচার সালিশ মানেনা। তাই আইনের দ্বারস্থ হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছে বাদী আইনুদ্দীন। সুত্র জানিয়েছে-অভিযুক্তরা সিরতা ইউনিয়নে আলোচিত জোড়া খুনের আসামী হয়েও এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে আতঙ্কে রাখছে। এব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।














